সিরাজদিখানে প্রাথমিক বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি উদযাপিত

নানা আয়োজনের মধ্যে দিয়ে উদযাপিত হলো সিরাজদিখান উপজেলার বিক্রমপুরের প্রাচীন বিদ্যাপীঠ “৫৯নং ভাষানচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে” দিনব্যাপী ১২৫বছর পূর্তি অনুষ্ঠান।

অনুষ্ঠানটি পুরনো ছাত্র-ছাত্রীদের মিলনমেলায় পরিণত হয়। পুরনো বন্ধুদের পেয়ে একে অপরকে জড়িয়ে ধরে কুশল বিনিময় ও পুরনো দিনের স্মৃতিচারণ করেন। গতকাল শনিবার সকালে কুরআন তিলোয়াত ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

পরে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের স্মৃতিচারণ অনুষ্ঠান ও মধ্যাহ্ন ভোজ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের ভাষানচর স: প্রা: বিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সভাপতি হাজী জামালুদ্দিন বেপারীর সভাপতিত্বে ও ভাষানচর স: প্রা: বিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সাধারন সম্পাদক জসিম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, সিরাজদিখান থানা অফিসার ইনচার্জ মো.ফরিদউদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও লতব্দী ইউনিয়নের চেয়ারম্যান এসএম সোহরাব, জাতিসংঘের আইসিটি অফিসার নজরুল ইসলাম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সালেহ আহমেদ মেম্বার, বিশষ্ট সমাজসেবক হাজী হজরত আলী মীর প্রমুখ।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর