শেখ হাসিনার জন্মদিনে ধামরাই উপজেলা ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচী

দেশরত্ন শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন উপলক্ষে ধামরাই উপজেলা ছাত্রলীগ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করেছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) উপজেলার ১৬ টি ইউনিয়নের বিভিন্ন স্কুলে ৭৩ টি করে মোট ৯৬৫ টি গাছ রোপণ করে।

এই বৃক্ষরোপণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন- ধামরাই উপজেলা ছাত্রলীগের ১নং যুগ্ম-আহ্বায়ক মোঃ রবিউল আউয়াল (রুবেল) , শান্তা মরিয়ম বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ জাকারিয়া দিপু, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ নেতা আল-আমিন হোসেন উজ্জল, তুষার আহ্মেদ শান্ত, রবিন খান রিজভী, হৃদয় হোসেন, সুমন চৌধুরী, নওশাদ আহমেদ শুভ প্রমুখ।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর