আশুলিয়ায় সড়কপথ নির্মাণ কাজের উদ্বোধন

ঢাকার সাভারের আশুলিয়া ইউনিয়নে সড়কপথ নির্মাণ কাজের উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি।

শনিবার (২৮ সেপ্টেম্বর) আশুলিয়ার চারাবাগ থেকে কদম আলী সুপার মার্কেট পর্যন্ত এইচবিবি (ইটবিছানো সড়ক) সড়কপথ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

এই সড়কপথ নির্মাণ কাজের উদ্বোধনকালে প্রতিমন্ত্রীর সাথে আরও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব, আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দিন মাদবর, আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ৪নং ওয়ার্ড মেম্বার হোসেন আলী মাষ্টার, আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ৮নং ওয়ার্ড মেম্বার মোঃ রুহুল আমীন মন্ডল, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম, আশুলিয়া থানা যুবলীগের সদস্য কুসুম মোল্লা, আশুলিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াকুব আলী, আশুলিয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন মন্ডল, আশুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক নূরুজ্জামান প্রমুখ সহ সাভার ও আশুলিয়ার আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর