সরিষাবাড়ীতে শেখ হাসিনার জন্মদিন পালিত

জামালপুরের সরিষাবাড়ীতে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন নানা কর্মসূচীর মধ্যে দিয়ে পালিত হয়েছে।

শনিবার সকালে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মুক্তিযোদ্ধা সংসদ মাঠে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় দোয়া ও এতিম, প্রতিবন্ধী এবং শিক্ষার্থীদের নিয়ে কেক কেটে দলীয় কার্যালয় থেকে একটি বর্নাঢ্য শুভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশার সভাপতিত্তে প্রধান অতিথি বক্তব্য রাখেন তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডাঃ মুরাদ হাসান এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক উপাধ্যক্ষ হারুন অর রশিদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ গিয়াস উদ্দিন পাঠান, পৌর মেয়র রুকনুজ্জামান রুকন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোফাজ্জল হোসেন, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জমাজেদুর রহমান, এ্যাডভোকেট মতিয়র রহমান তালুকদার স্মৃতি সংসদের সভাপতি আজমত আলী ভ’ইয়া সহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর