তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডাঃ মুরাদ হাসান এমপি বলেছেন, এদেশ কারও দয়ার দান নয়, কারও করুনায় আমরা অর্জন করি নাই, এই বাংলাদেশের ইতিহাস এই বাংলাদেশের মহা নায়ক বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান তৈরি করেছেন।
জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাঙ্গালীর জাতীয়তা বাদ, সমাজ তন্ত্র, গণতন্ত্র এবং অসাম্প্রদায়ীক ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ গড়ে তোলবো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই বাংলাদেশ আজ বির্শ্বের বুকে মাথা তুলে দাড়িয়েছে।
তাই বঙ্গবন্ধু কন্য জননেত্রী শেখ হাসিনা কে চ্যাম্পিয়ন অব স্কীল ডেভলপমেন্ট অব ইউয়ূথ ভ’ষিত করেছেন ইউনিসেফ। আমাদের বাংলাদেশ হবে তারুণ্যর সমৃদ্ধিতে সমৃদ্ধ বাংলাদেশ, যে বাংলাদেশ তরুণরা তাদের মেধা, যোগ্যতা আন্তর্জাতিক বিশ্বে সকল বিশ্বের মানুষের সাথে নিজেদের প্রতিদ্বন্দীতায় প্রতিযোগীতায় টিকিয়ে রেখে উন্নয়নের অগ্রগতী এবং যোগ্যতা মেধা আর্ন্তজাতিক বিশ্বে সকল দেশের সাথে প্রতিযোগীতা করে তাদেরকে ছাডিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস নির্মান করবে।
শুক্রবার রাতে উপজেলার সোনাকান্দর গ্রামে আনিছুর রহমান এলিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের ফলক উন্মোচন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ ছাড়াও তথ্য প্রতিমন্ত্রী শুক্রবার বিকেলে উপজেলার হেলেবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪ তলা বিশিষ্ট ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিদ্যালয়ের সভাপতি আনিছুর রহমান এলিনের সভাপতিত্তে সভাপতি বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা, সহ সভাপতি মোস্তাফিজুর রহমান শাহজাদা, জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, কামরাবাদ ইউপি চেয়ারম্যান মনছুর রহমান খান, কামরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি এ কে এম আশরাফুল ইসলাম সহ আওয়ামী লীগের অঙ্গ সহোযোগী সংগঠনের নেতা কর্মী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বার্তাবাজার/এম.কে