অপরাধীদের বিরুদ্ধে মেয়র নাছিরের কড়া হুঁশিয়ারী

মাদক ও জুয়ার কারবারে জড়িতদের পুলিশের নিকট ধরিয়ে দিতে ও তাদের বিরুদ্ধে সকলকে সজাগ থাকার আহবান জানালেন চ.সি.ক মেয়র আ জ ম নাছির উদ্দীন।

মেয়র বলেন, সন্ত্রাস, মাদক, জুয়া ও জঙ্গিবাদকে কোনভাবে প্রশ্রয় দেয়া হবেনা। সে যে দলেরই হোকনা কেন। মাদক, সন্ত্রাস ও জুয়া বিরোধী অভিযানে নেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি সকল নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

শনিবার (২৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে নগর আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশে চলমান বর্তমান এই শুদ্ধি অভিযানের কারণে বন্ধ হয়েছে বহু মাদক ও জুয়ার আড্ডাখানা। অস্থিতিশীল পরিবারে ফিরেছে স্থিতিশীলতা, দেখা দিয়েছে আশার আলো। তাই দেশবাসী আজ জননেত্রী শেখ হাসিনাকে সাধুবাদ জানাচ্ছে।

নেতা-কর্মীদের উদ্দেশ্যে মেয়র বলেন, এখানে আমরা যারা আছি সবাই নগরের কোথাও না, কোথাও বাস করি। আমাদের এলাকায় কারা অপরাধমূলক কাজ করে বেড়াচ্ছে তাদের আমরা চিনি। না চিনলে তাদের খুঁজে বের করুন। অপরাধী যে দলেরই হোক তাকে খুঁজে বের করে পুলিশের হাতে তুলে দিন।

তিনি বলেন, আমাদের দলের সাধারণ সম্পাদক বিভিন্ন সময়ে দলের হাইব্রিড নেতাদের নিয়ে কথা বলেছেন। আজকে তার ভয়াবহ প্রভাব সমাজে আমরা পরিলক্ষিত করছি। কিন্তু এসব হাইব্রিড নেতাদের কুকর্মের লাগাম টানতে প্রধানমন্ত্রী শুদ্ধি অভিযান পরিচালনা করছেন। এ অভিযান থেকে কেউ রেহাই পাবেন না।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর