বগুড়ার শেরপুর গোসাইপাড়া এলাকা থেকে গত শুক্রবার রাতে ইউপি সদস্য আতাউর রহমান বকুলের মোটরসাইকেল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা যায়, উপজেলার খামারকান্দি ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সদস্য আতাউর রহমান বকুল নিজ এলাকার একটি সমস্যা নিয়ে গত শুক্রবার রাত ৮ টার দিকে শেরপুরের গোসাইপাড়া এলাকায় নীল রংয়ের একটি ডিসকভার ১০০ সিসি মোটরসাইকেল নিয়ে আসে। রাস্তার উপরে মোটরসাইকেলটি রেখে ভিতরে যায় নিজের কাজ করেন।
এই সুযোগে চোরেরা মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। কাজ শেষ করে রাত ১০ টার দিকে বাড়িতে যাওয়ার জন্য আতাউর রহমান বকুল মোটরসাইকেলের কাছে এসে দেখে মোটরসাইকেলটি নেই। অনেক খোজাখুজি করে না পেয়ে অবশেষে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত বুলবুল ইসলাম বলেন, মোটরসাইকেল চুরির ঘটনার একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
বার্তাবাজার/এম.কে