এসএসসি ৯৮ এবং এইচএসসি ২০০০ নামক ফেসবুক গ্রুপের ৩য় মিলন মেলা “মুখরিত-৯৮” আগামী ২৭ সেপ্টেম্বর, (শুক্রবার) ২০১৯ অনুষ্ঠিত হয়ে গেল, যা সকাল ১০ টা থেকে শুরু হয়ে রাত অবধি চলে।
অনুষ্ঠানটি ভলান্টিয়ার সম্মাননা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র, নাটক, গান, নাচ, আবৃত্তি ও ব্যান্ড শো’র স্বমন্বয়ে এক
ব্যতিক্রমি আলোড়নের সৃষ্টি করে। ‘এসএসসি-৯৮ এবং এইচএসসি-২০০০ ফেসবুক’ গ্রুপটি এই প্রথম পুরো বাংলাদেশ ব্যাপী ওই বছরের সাবেক শিক্ষার্থীদের নিয়ে করা হয়েছে।
ইতোমধ্যে এই গ্রুপের সদস্য সংখ্যা ১৬০০০ অতিক্রম করেছে। ১৯৯৮ এবং ২০০০ উক্ত ২ বছরে যারা যথাক্রমে এসএসসি এবং এইচএসসি পাস করেছিল তাদের একত্রে নিয়ে গঠন মূলক কিছু করার উদ্দ্যেশ্যেই গ্রুপের যাত্রা শুরু করেছিল মো: মুশফিকুল ইসলাম।
বাংলাদেশের মোট ২৪৫টি স্কুলের প্রায় ১,০০০ সাবেক শিক্ষার্থীরা এই মিলন মেলায় অংশগ্রহন করে। ঢাকার এবং দেশের বাইরে থেকেও অনেকে এসেছেন শুধু এই মিলন মেলায় অংশ নিতে, সবার সাথে দেখা করার জন্য।
সবার এতটা স্বতস্ফূর্ত সাড়া পাওয়া যাবে, তা আসলে কেউ ভাবতেই পারেনি। ভালো কিছু করার প্রত্যয়ে এটি একটি অনেক বড় ইতিবাচক দিক বলে সবাই মনে করছেন।
এই গ্রুপ হাসি-আনন্দের পাশাপাশি এমন একটি প্ল্যাটফর্ম হিসেবে সবার জন্য কাজ করবে যেখানে যে কোনো ধরনের সহযোগিতা এবং গঠনমূলক ও সমাজসেবামূলক কাজে অংশগ্রহনের মাধ্যমে একটি মাইলফলক তৈরি করবে বলে গ্রুপের উদ্যেক্তাসহ গ্রুপের এডমিনরা স্বপ্ন দেখছেন, এরই ধারাবিহকতায় এই প্রুপের প্রায় ১,০০০ সদস্যের সমন্বয়ে এই ৩য় আয়োজন।
আগামী বছর আরও বড় পরিসরে এ ধরনের মিলন মেলার পাশাপাশি অন্যান্য সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলেও গ্রুপ এডমিনরা জানান। সকলের অংশগ্রহনে গ্রুপের কার্যক্রম আরো গতিশীল হয়ে উঠবে এটাই সকলের প্রত্যাশা।
গ্রুপের ফেসবুক লিঙ্ক: https://www.facebook.com/groups/227357071142309/
বার্তাবাজার/কেএ