পটুয়াখালীতে শেখ হাসিনার জন্মদিনে কৃষক লীগের আনন্দ মিছিল

পটুয়াখালীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম শুভ জন্মদিন পালন উপলক্ষে জেলা কৃষক লীগের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত।

আজ ২৮ সেপ্টেম্বর সকাল ১০টায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র ৭৩তম শুভ জন্মদিন পালন উপলক্ষে জেলা কৃষকলীগ উদ্যোগে পৌরসভা প্রাঙ্গন থেকে এক বিশাল আনন্দ মিছিল শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় পৌরসভা প্রাঙ্গনে এসে আনন্দ মিছিল শেষ করে। এ আনন্দ মিছিলে শত শত নেতা কর্মী অংশগ্রহণ করেন।

পরে জেলা কৃষক লীগের সভাপতি তসলিম সিকদার এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের অর্থ বিষয়ক সম্পাদক পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ, জেলা কৃষক লীগের সাধারন সম্পাদক খন্দকার সামসুল ইসলাম বাবুল, সহ-সভাপতি আলী হোসেন, সদর উপজেলা কৃষক লীগের সভাপতি কালাম ফকির, সাধারন সম্পাদক নুর আলম জলিল, জেলা যুবলীগের অন্যতম সদস্য হাফিজুর রহমান হাফিজ, জেলা যুবলীগের সদস্য রেজাউল করিম সোয়েব ও পৌর কাউন্সিলরবৃন্দ প্রমুখ।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর