অবশেষে শ্রীবরদী সীমান্তের ১৫ বালু দস্যুর বিরুদ্ধে মামলা

শেরপুর জেলার সীমান্তবর্তী শ্রীবরদী উপজেলার বালিজুড়ি এলাকার সোমেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে ১৫ বালু দস্যুর বিরুদ্ধে অবশেষে দীর্ঘদিন পর মামলা দায়ের করল উপজেলা প্রশাসন।

শ্রীবরদী উপজেলা ভূমি অফিসের রাণীশিমূল তাতিহাটি ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা মো. আতিকুর রহমান বাদী হয়ে এ মামলাটি দায়ের করেছে। এ মামলায় অভিযুক্ত আসামী করা হয়েছে বালিজুড়ি এলাকার বালু দস্যু আব্দুল হক, সুলতান, সাইদুর, গোলাপ রহমান সহ ১৫ জনকে আসামী করা হয়। মামলা দায়েরের গত কয়েকদিন অতিবাহিত হলেও পুলিশ এজাহারভূক্ত আসামী রাজু মিয়াকে গ্রেফতার করলেও বাকি কোনো আসামীকে গ্রেফতার করতে পারে নি।

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুহুল আমিন তালুকদার মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, এ মামলার এজাহারভূক্ত আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর