ফরিদপুরের আলফাডাঙ্গায় নানা আয়োজনের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উদযাপিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি,দোয়া মাহফিল,কেক কাটা ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।পরে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেনের উপস্থিতির কথা থাকলেও রাষ্ট্রীয় কাজে দেশের বাইরে নিয়োজিত থাকায় তিনি উপস্থিত ছিলেন না।
আলোচনা সভায় আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক হাসমত হোসেন তপনের সভাপতিত্বে ও প্রধান যুগ্ম আহবায়ক কামরুল ইসলামের সঞ্চালনায় বক্তৃতা প্রদান করেন- সাবেক সচিব হেমায়েত উদ্দিন তালুকদার, সাবেক অতিরিক্ত সচিব খিজির আহমেদ,উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম জাহিদুল হাসান জাহিদ,সাবেক উপজেলা চেয়ারম্যান এম.এম জালালউদ্দীন আহমেদ ও খাঁন বেলায়েত হোসেন,উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি হারেজ উদ্দীন আহমেদ,জেলা কৃষকলীগের সহ-সভাপতি এ্যাড. শরীফ কায়সার আহমেদ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু হোসেন তালুকদার,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান এ.কে.এম আহাদুল হাসান (আহাদ),উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জানে আলম জনি ও উপজেলা ছাত্রলীগ নেতা নওফেল আহমেদ প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন আলফাডাঙ্গা থানা মসজিদের ইমাম মো. আব্দুর রহমান।পরে কেক কেটে জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করা হয়।
এসময় অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/কে.জে.পি