মেয়াদোত্তীর্ণ ইতালি আ’লীগ, নেতাকর্মীদের হুশিয়ারী

ইতালিতে না‌পোলী‌ মহানগর আওয়ামী লীগের আয়োজনে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছি‌লেন ইতালি আওয়ামী লীগেরসহ সভাপ‌তি জাহাঙ্গীর ফরাজী। প্রধানবক্তা ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক এম,এ,রব মিন্টু।

সভায় ইতালি আওয়ামী লীগের নেতারা বলেন, মেয়াদোর্ত্তীর্ণ ইতালি আওয়ামী লীগের সন্মেলন যদি আগামী অক্টোবরের মধ্যে না দেয়া হয় তাহলে সম্মেলন কিভাবে আদায় করে নিতে হয় তা আমাদের জানা আছে।

ইতালি আওয়ামী লীগ তিন বছরের কমিটি প্রায় আট বছর চলছে। সন্মেলন দিতে এখনও গড়িমসি করছে। মেয়োদউর্ত্তীর্ণ কমিটির আর নয় আগামীতে সকল ধরনের অনুষ্ঠান আলাদা ব্যানারে করা হবে। আমরা নেতৃত্ব চাইনা তবে দলের মধ্যে গণতান্ত্রিক চর্চা চাই।

নাপলী মহানগর আওয়ামী লীগের সভাপতি এস্কান্দার আলীর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক সৈয়দ রাজীব এবং প্রচার সম্পাদক এনামুল হক বাদ‌লের প‌রিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সাংগঠ‌নিক সম্পাদক সর্দার লুৎফর রহমান, জামান মোক্তার, নাপলী আওয়ামী লীগের সভাপতি নাদিম বেপারী, রোম মহানগর আওয়ামী লী‌গের সিনিয়র সহসভাপ‌তি স্বপন হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী সুইট, নাপলী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, ফেরদৌস উকিল, ফারুক মাতুব্বর, যুব ও ক্রীড়া সম্পাদক তুষার হাওলাদার, কাসানন্দ্রিনো আওয়ামী লীগের সভাপতি শেখ আকবর।

এসময় বক্তব্য রাখেন, নাপলী মহানগর আওয়ামী লীগের সহসভাপ‌তি মো. হা‌বিব খাঁন, আবুল হো‌সেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ আলী সান্টু, ফয়সাল মাহমুদ, সাংগঠ‌নিক সম্পাদক টি,এম এনামুল হক, সহ সাংগঠ‌নিক সম্পাদক ফের‌দৌস হাওলাদার, দপ্তর সম্পাদক র‌বিউল শরীফ (রা‌জিব), ক্রীড়া সম্পাদক রেজাউল মাতুব্বর, ধর্ম বিষয়ক সম্পাদক মোতা‌লেব আহসান, আন্তর্জা‌তিক বিষয়ক সম্পাদক দুলাল আকন্দ, শিক্ষা বিষয়ক সম্পাদক বাবু প্রমুখ।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর