বগুড়ার শেরপুরের জেলা পরিষদের অর্থায়নে ছোনকা এলাকায় রহিমা-নওশের আলী অনার্স কলেজে ২৮ সেপ্টেম্বর সকালে শহীদ মিনারের ভিত্তি প্রস্তর স্থাপন করেন বগুড়া জেলা পরিষদের সদস্য ও শেরপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান ভুট্টো।
এ সময় আরো উপস্থিত ছিলেন, রহিমা-নওশের আলী অনার্স কলেজে অধ্যক্ষ আলহাজ¦ মো. আসাদুজ্জামান আসাদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক সোহেল রানা, ভবানীপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ফেরদৌস জামান মুকুল, ছাত্রলীগের সভাপতি আব্দুর রশিদ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নূরে আলম নয়ণ, ফজলুল হক, মামুন সহ অত্র কলেজের শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
বার্তাবাজার/কে.জে.পি