প্রধানমন্ত্রীর জন্মদিনে ইবি ছাত্রলীগের ৭৩ বৃক্ষরোপণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিনে ৭৩টি বৃক্ষ রোপনের সিন্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রলীগ। কেন্দ্রীয় ছাত্রলীগ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ সিন্ধান্ত গৃহীত হয় বলে জানা গেছে।

শনিবার বেলা ২টায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ট্রেন্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিনে ৭৩টি গাছ লাগানোর ঘোষণা দেন ইবি ছাত্রলীগের একাংশের নেতৃত্ব দেয়া ফয়সাল সিদ্দিকী আরাফাত। এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা,তৌকির মাহফুজ মাসুদ, মিজানুর রহমান লালন,জুবায়ের আল মাহমুদ,বিপুল হোসাইন খানসহ শতাধিক নেতাকর্মী।

এর আগে অনুষদ ভবন থেকে একটি আনন্দ র‍্যালি বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় ট্রেন্ট গিয়ে শেষ হয়।

উল্লেখ্য গতকাল শুক্রবার কেন্দ্রীয় ছাত্রলীগ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাদ জুম্মা মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় বলে জানা যায়।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর