ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে আটক নিয়ে নানা রকম গুজন শোনা যাচ্ছিল।
এ প্রসঙ্গে শনিবার (২৮ সেপ্টেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেছেন, সম্রাট গ্রেফতার কিনা তা দ্রুতই জানা যাবে। অযথা যেন কাউকে হয়রানি না করা হয় সে জন্য চলমান ক্যাসিনোবিরোধী অভিযানের দায়িত্ব র্যাবকেই দেয়া হয়েছে বলেও জানান তিনি।
বার্তাবাজার/কে.জে.পি