বগুড়ার শেরেপুর পৌর শহররে গোসাইপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে তন্ময়কে (২০)আটক করেেছ থানা পুলিশ।
জানা যায়, শেরেপুর পৌর শহররে থানার উত্তর পাশে গোসাইপাড়া গ্রামের মৃত গৌড় সরকারের ছেলে তন্ময় সরকার দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছে। আসন্ন পূজা উপলক্ষে বিভিন্ন ধরনের বিদেশী মদ বিক্রির জন্য নিয়ে আসে।
গত শুক্রবার রাত ১০ টার দিকে শেরেপুর থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর ও পুলিশ পরিদর্শক তদন্ত বুলবুল ইসলাম গোপন সংবাদ পেয়ে এএসআই সবুজ মিয়া, এএসআই ফজলে রাব্বি ও এএসআই আক্কাস আলীকে সঙ্গে নিয়ে পৌর শহররে গোসাইপাড়া গ্রামে তন্ময় সরকারের বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ৫৬ হাজার টাকার মুল্যের ৭ বোতল বিদেশী মদ উদ্ধারসহ তন্ময় সরকারকে আটক করে থানায় নিয়ে আসেন।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর বলনে, আসন্ন দুর্গাপুজা উপলক্ষে শেরপুরে বিদেশী মদ নিয়ে আসার সংবাদ পেয়ে তন্ময়ের বাড়িতে অভিযান চালেিয় ৭ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়েেছ এবং তাকে আটক করে মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বার্তাবাজার/কে.জে.পি