লক্ষ্মীপুরে ভূমিসেবা ও উত্তমচর্চা বিষয়ক সেমিনার

লক্ষ্মীপুরে স্বচ্ছ, দক্ষ, জবাবদিহি ও জনবান্ধব ভূমিসেবা ব্যবস্থাপনায় শুদ্ধাচার ও উত্তমচর্চা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন, ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মাক্ছুদুর রহমান পাটোয়ারী।

এতে জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মো. আনোয়ার হোসেন, পৌরসভার মেয়র আলহাজ্ব আবু তাহের।

এসময় বক্তারা ভূমি অফিসের কার্যক্রমকে স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করার জন্য সকল কর্মকর্তা ও কর্মচারীকে আহ্বান জানান।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর