স্ত্রীকে তালাক না দেয়ায় শিকলবন্ধি স্বামী

স্ত্রীকে তালাক না দেয়ায় মিল্টন হোসেন নামে এক যুবককে শিকলে বেঁধে রাখার অভিযোগ পাওয়া গেছে। সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার রঘুনিলী গ্রামে এ ঘটনা ঘটেছে।

সরেজমিনে দেখা যায়, বাড়ির বারান্দায় লোহার শিকলে মিল্টনকে বেঁধে রাখা হয়েছে। মিল্টনের দুই হাত, দুই পা ও কোমরে শিকল দিয়ে বাঁধা। পৃথক তিনটি শিকলে ঝুলছে বড় বড় তিনটি তালা।

শিকলবন্দি মিল্টন বলেন, বৃহস্পতিবার রাতে মা-বাবা ও বোন মিলে আমাকে নির্যাতনের পর বেঁধে রেখেছে। স্ত্রীকে তালাক দিতে চাপ দিচ্ছিলেন মা-বাবা। কিন্তু তাতে রাজি না হওয়ায় সবাই মিলে আমাকে এভাবে নির্যাতন চালায়।

তবে মিল্টনের বাবা ইসমাইল হোসেন বলেন, আমার ছেলে মাদকাসক্ত। তাই তার নির্যাতন ঠেকাতে বেঁধে রাখা হয়েছে। আর স্ত্রীকে একবার তালাক দিয়ে আবারও বিয়ে করায় তাদের মধ্যে বনিবনা নেই।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর