ইলিশের প্রথম চালান কলকাতায় যাচ্ছে আজ

পশ্চিমবঙ্গের কলকাতায় বাংলাদেশের ইলিশের প্রথম চালান যাচ্ছে আজ শনিবার (২৮ সেপ্টেম্বর)। দুর্গাপূজার শুভেচ্ছা হিসেবে ভারতে ৫০০ টন ইলিশ পাঠানোর অনুমোদন দিয়েছে সরকার।

বুধবার এ অনুমোদন দেয় বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। এ ইলিশ কয়েক ধাপে আগামী ১০ অক্টোবরের মধ্যে পৌঁছাবে পশ্চিমবঙ্গে।

মো. জাফর উদ্দিন বলেন, দুর্গাপূজার শুভেচ্ছা হিসেবে ভারতে ৫০০ টন ইলিশ পাঠানো হচ্ছে। তবে এটি রফতানির কোনো বিষয় নয়। দুর্গাপূজা উপলক্ষে শুধু একবারই পাঠানো হবে।

তিনি বলেন, বাংলাদেশের ব্যবসায়ীরা কলকাতায় ইলিশ নিয়ে যাবেন। পরে সেখানকার বাজারে তা বিক্রি করবেন। মূলত কলকাতার বাজারেই এ ইলিশ বিক্রি হবে।

বেনাপোল-পেট্রাপোল সীমান্ত পথে ইলিশ ঢুকবে কলকাতায়। এরপর এ ইলিশ চলে যাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন বাজারে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর