মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঐতিহ্যবাহী গ্রাাম-বাংলার হারিয়ে যাওয়া নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকালে উপজেলার তেঘরিয়া এলাকায় ইছামতি নদীতে বঙ্গবন্ধু স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নৌকা বাইচ প্রতিযোগীতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন, মুন্সীগঞ্জ ১ আসনের এমপি মাহি বি চৌধুরী।
তেঘরিয়া যুব সংঘের সভাপতি ও রাজানগর ইউনিয়নের যুবলীগের সাধারন সম্পাদক শেখ শহিদুল্লাহ সোহেলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি মহিউদ্দিন আহমেদ,সিরাজদিখান উপজেলা ভাইস চেয়ারম্যান মইনুল হাসান নাহিদ,সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো.ফরিদ উদ্দিন,শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাইফুল ইসলাম সবুজ,বিকল্প যুবধারা কেন্দ্রীয় কমিটির সভাপতি আসাদুজ্জামান বাচ্চু,রাজানগর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন হাদীসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
নৌকাবাইচ দেখতে শুক্রবার বিকালে দর্শণার্থীদের ঢল নামে ওই এলাকায়। প্রতিযোগিতায় তুফান নামের নৌকাটি চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতায় প্রায় ১০টি নৌকা অংশগ্রহণ করে। পরে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে ফ্রিজ ও এলইডি টেলিভিশন প্রদান করেন।
বার্তাবাজার/কে.জে.পি