পটুয়াখালীতে বিশ্ব পর্যটন দিবস পালিত

পটুয়াখালীতে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, সাংস্কৃতিক ও রচনা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরন অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে।

আজ শুক্রবার সকাল ১০ টায় জেলা শিশু একাডেমী মিলনায়তনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নুরুল হাফিজের সভাপতিত্বে ও সাংবাদিক জালাল আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ মামুনুর রশিদ। স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের আহবায়ক স্বপন ব্যানার্জী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজী আলমগীর, পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মোতালেব মোল্লা, জেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর হোসাইন, জেলা কালচারাল অফিসার কাজী কামরুজ্জামান।

অনুষ্ঠানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার হিসাবে বই তুলে দেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দরা। পরে জেলা শিশু একাডেমীর শিশু শিল্পীরা নৃত্য ও সংগীত পরিবেশন অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, বিশ্ব পর্যটন দিবসের উদ্দেশ্য হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায় ও পর্যটনকেন্দ্রের সাথে সেতুবন্ধন গড়ে তোলা। এ ছাড়াও পর্যটনের ভূমিক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিসহ সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক উপযোগিতাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া এ দিবসের অন্যতম লক্ষ্য।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর