ঝিনাইদহে শেষ হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার বিকেলে ঝিনাইদহের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ছেলেদের খেলায় অংশ ঝিনাইদহ পৌরসভা একাদশ ও হরিণাকুন্ডু উপজেলা একাদশ।৯০ মিনিটের এ খেলায় হরিণাকুন্ডু উপজেলা একাদশকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ঝিনাইদহ পৌরসভা একাদশ। অপরদিকে মেয়েদের খেলায় সদর উপজেলা একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শৈলকুপা উপজেলার মেয়েরা। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানম, পুলিশ সুপার মো: হাসানুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, জেলা ক্রীড়া অফিসার মোঃ মাহবুবুর রহমান। আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।