সিংগাইরে ঘরে সিঁদ কেটে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

মানিকগঞ্জের সিংগাইরে ঘরে সিঁদ কেটে বাহারাইন প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার জামির্ত্তা ইউনিয়নের চন্দননগর গ্রামে ঘটনাটি ঘটে।

শুক্রবার দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালে প্রেরণ করেন। নিহত ফিরোজা বেগম (৪৫) ওই গ্রামের বাহারাইন প্রবাসী মোঃ পিয়ার আলীর স্ত্রী এবং দুই ছেলে ও এক মেয়ের জননী বলে স্থানীয়রা জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, ছেলে-মেয়েদের বিয়ে দেয়ার পর ফিরোজা বেগম বাড়িতে একাই থাকতেন। প্রতিদিনের মতো ওই দিনও তিনি ঘরে ঘুমিয়ে ছিলেন।

কিন্তূ সকালে ঘুম থেকে না ওঠায় প্রতিবেশীরা ঘরের কাছে গিয়ে বিছানায় তাঁর মৃত দেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠান। নিহতের মাথায়, গলায় এবং শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার ইমাম হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে জানান, সিঁদ কেটে ঘরে ঢুকে গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানাগেছে।

তবে কে বা কারা এবং কেনো এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। এঘটনায় নিহতের স্বজনরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান ওসি।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর