ঢাকা জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত শাহাব উদ্দিন মাদবর

২০১৮-১৯ সালে পরিবার পরিকল্পনা মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে প্রশসংনীয় অবদান রাখার জন্য ঢাকা জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শাহাব উদ্দিন মাদবর।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আজিমপুরে ঢাকা বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয়ে শাহাব উদ্দিন মাদবরকে শ্রেষ্ঠ চেয়ারম্যানের ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন ঢাকা বিভাগের পরিবার পরিকল্পনা পরিচালক আব্দুল্লাহ সাজ্জাদ।

চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর ক্রেস্ট ও সনদপত্র আশুলিয়া ইউনিয়নবাসীর জন্য উৎসর্গ করেন। এসময় তিনি এই পুরস্কার প্রাপ্তিতে আরও ভালো কাজ করার উৎসাহ যোগাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা ঢাকা বিভাগের উপ-পরিচালক মিজানুর রহমান, সাভার উপজেলা পরিবার পরিকল্প অফিসার মেজবাহ উদ্দিন, আশুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ৪নং ওয়ার্ড সদস্য হোসেন আলী মাস্টার, আশুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ৮নং ওয়ার্ড সদস্য মোঃ রুহুল আমীন মন্ডলসহ আরও অনেকে।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর