হেলিকপ্টার বিধ্বস্তে ভারতীয় সেনাবাহিনীর দুই লেফটেন্যান্ট নিহত

ভারতীয় সেনাবাহিনীর একটি চিতা হেলিকপ্টার ভূটানে বিধ্বস্ত হয়েছে। এতে বিমানের দুই পাইলটের প্রাণহানি ঘটেছে। ভারতীয় বার্তাসংস্থা এএনআই শুক্রবার এক টুইট বার্তায় দেশটির সামরিক বিমান বিধ্বস্তের এ তথ্য নিশ্চিত করেছে।

টুইট বার্তায় বলা হয়েছে, ভূটানে ভারতীয় সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। এই দুই পাইলট লেফটেন্যান্ট পদমর্যাদার কর্মকতা। তাদের একজন ভূটান সেনাবাহিনীর সদস্য।

তবে কী কারণে এই সামরিক বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে সেব্যাপারে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য ভারতের কোনো গণমাধ্যমেই আসেনি।

এদিকে, ভূটানের সংবাদমাধ্যম কুয়েনসেল অনলাইন বলছে, ভূটানের ইওনফুলার খেন্তংম্যানি এলাকায় পাহাড়ের ওপর ভারতীয় সেনাবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে রয়্যাল ভূটান আর্মির এক কর্মকর্তা ও ভারতীয় এক সেনাকর্মকর্তা বিধ্বস্ত স্থলেই মারা গেছেন।

ভারতীয় সেনাবাহিনীর এই প্রশিক্ষণ বিমান ইওনফুলাতে অবতরণের সময় বিধ্বস্ত হয়। ওই সময় ইওনফুলার আবহাওয়া ছিল কুয়াশাচ্ছন্ন।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর