যারা ক্যাসিনোর টাকার ভাগ পেয়েছে তাদের কেউ ছাড় পাবে না

ক্যাসিনোর টাকার ভাগ দলীয় লোক কিংবা প্রশাসনের যারাই পেয়েছে তাদের কেউ ছাড় পাবে না। সকালে সিলেটে সাংবাদিকদের একথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি আরও বলেন, কারা ক্যাসিনোর টাকার ভাগ পেয়েছে তা তদন্ত করা হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশে অপকর্মকারীদের বিরুদ্ধে অভিযান চলছে। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে আওয়ামী লীগের মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো নতুন করে গঠন করা হবে বলেও জানান ওবায়দুল কাদের।

এর আগে সিলেট সড়ক জোন অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, ওবায়দুল কাদের।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর