ক্যাসিনোকাণ্ডে চলচ্চিত্র জগতের অনেক মডেল-নায়িকার নাম উঠে আসছে। আটক ক্যাসিনো ব্যবসায়ীরা তাদের ব্যবহার করতেন বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে স্বীকার করেছেন
গেল ১৮ তারিখ থেকে অবৈধভাবে গড়ে ওঠা ক্যাসিনোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ধরা পড়েছেন ক্যাসিনো মালিকরা। ক্যাসিনো মালিক ও টেন্ডারবাজ জি কে শামীম গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে বলেছেন, টেন্ডার পেতে চলচ্চিত্রের নায়িকাদের ব্যবহার করতেন তিনি।
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের সূত্র অনুযায়ী ঢাকাই সিনেমার কয়েক জন নায়িকার কথা উঠে আসছে বার বার। যাদের মাঝে চিত্র নায়িকা শিরিন শিলা একজন। এদিকে জি কে শামীমের সাথে কোন সম্পর্ক নেই এমনকি শামীমকে ব্যক্তিগতভাবে চিনেননা দাবি করে চিত্রনায়িকা শিরিন শিলা।
তবে তার বিরুদ্ধে নিউজ করায় গালি দিয়ে মামলার ভয় দেখাচ্ছেন সাংবাদিকদের। বৃহস্পতিবার সকালে গণমাধ্যমে এ ব্যাপারে নিউজ হলে শিরিন শিলা তেলে বেগুনে জ্বলে উঠেন।

তার বিরুদ্ধে নিউজ করায় গালি দিয়ে মামলার ভয় দেখাচ্ছেন সাংবাদিকদের। তিনি শেয়ার করা ওই পোস্টে কমেন্ট করেন, ‘খা*কির পোলা তোর কাছে কোন প্রমাণ আছে তুই আমাকে নিয়ে এসব বানানো নিউজ লিখার সাহস কই পাইসস? তোর কোন বাপের পা ধরছি আমি প্রমাণ দে। তোদের (সাংবাদিকদের) নামে ৫২০ ধারায় মামলা মামলা করবো আমি। সাংবাদিকগিরি শিখিয়ে দিবো ভালো করে।’
এ বিষয়ে দেশের একটি উল্লেখযোগ্য গণমাধ্যম যোগাযোগ করে শিরিন শিলার সঙ্গে। তার কাছে জানতে চাওয়া হয় বনশ্রীতে ফ্ল্যাট আর জি কে শামীমমের সঙ্গে তার ঘনিষ্টতা সম্পর্কে। তবে এ বিষয়ে আত্মপক্ষ সমর্থন করে তিনি বলন, জিকে শামীমকে আমি চিনি না। তার সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই।
সাংবাদিককে গালি দেওয়ার প্রসঙ্গে জানতে চাইলে তিনি জানান, ‘একটি বিষয় যখন কেউ নিউজ করবে তখন সেই বিষয়টির প্রমাণ থাকতে হবে। তারপর নিউজ করতে পারেন। কিন্তু প্রমাণ ছাড়া তিনি কিভাবে নিউজ করেন সেই বিষয়টি কোনওভাবে গ্রহণযোগ্য নয়।’
সকল সাংবাদিককে উদ্দেশ্য করে আপনি গালি দিয়েছেন। কিন্তু কেন? এ প্রশ্নের উত্তরে শিরিন শিলা বলেন, সকালে ঘুম থেকে ওঠে যদি এমন একটি ভুয়া নিউজ দেখি তাহলে তো অবশ্যই মাথা খারাপ হবে।
এই প্রতিবেদককে শিরিন শিলা প্রশ্ন করেন, কোনও প্রমাণ ছাড়া কোনও বিষয় নিয়ে সংবাদ করলে আপনার কেমন লাগবে? প্রতিবেদক বলেন, বিষয়টি নিয়ে আপনি আইনি পদক্ষেপ নিতে পারতেন। কিন্তু সকল সাংবাদিকদের উদ্দেশ্য করে অশ্লীলভাবে কথা বলতে পারেন না।
তিনি সংবাদের বিষয়টি নিয়ে বলেন, শিল্পী সমিতিতে আমি কথা বলেছি। শিল্পী সমিতি থেকে এ বিষয়টি সমাধান করবে।
বার্তাবাজার/কে.জে.পি