সিকৃবিতে দুই দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর সমাপ্তি

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির (SAUPS) ৩য় আলোকচিত্র প্রদর্শনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২৬ সেপ্টেম্বর,বৃহঃস্পতিবার ২য় ও শেষ দিনের মত প্রদর্শনী চলে এবং প্রদর্শনী শেষে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) কৃষি অনুষদ ভবনের তৃতীয় তলার সম্মেলন কক্ষে সেরাদের হাতে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

৩য় সংস্করণের এই আলোকচিত্র প্রদর্শনীতে শুধুমাত্র সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করে। প্রায় ৩০০টি আলোকচিত্র থেকে বাছাইকৃত ৫৮ টি আলোকচিত্র দুই দিনব্যাপী প্রদর্শিত হয়।

প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন করে যথাক্রমে কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের শিক্ষার্থী কিবরিয়া রাব্বানী, সুরাহা হক ও মাহদী মোহাম্মদ। সিকৃবি ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি আবীর হেলাল উচ্ছাস-র সভাপতিত্বে ও মারওয়া রহমান অন্বেষার সঞ্চলনায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মিটু চৌধুরী, সিকৃবি ফটোগ্রাফিক সোসাইটিরর উপদেষ্টা প্রফেসর ড. মৃত্যুঞ্জয় কুন্ডু, সহকারী অধ্যাপক সরকার মোহাম্মদ ইব্রাহিম খলিল সহ অন্যান্য ফটোগ্রাফারবৃন্দ এবং সিকৃবি ফটোগ্রাফিক সোসাইটির সদস্যবৃন্দ।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর