প্রবল বৃষ্টিপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের মহারাষ্ট্র। বর্ষণ ও সৃষ্ট বন্যায় ওই রাজ্যের পুনে জেলায় ১১ জনসহ কমপক্ষে ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে নিখোঁজ রয়েছেন আরো ১১ জন।
পুনে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, পুনে-ব্যাঙ্গালুরু হাইওয়ে এলাকার খেদ-শিবাপুরে বন্যার প্রবল স্রোতে পাঁচজনকে ভাসিয়ে নিয়ে যায়। তাদের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দমকল বিভাগের এক কর্মকর্তা জানান, বুধবার রাত থেকে পুনে জেলার বিভিন্ন এলাকায় প্রবল বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অনেক জায়গায় দেয়ালও ভেঙে পড়েছে। এর ফলে পুনেসহ তিন জেলা থেকে এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
পরিস্থিতি মোকাবিলার জন্য জলমগ্ন এলাকাগুলোতে নজরদারি চালানো হচ্ছে। নিচু এলাকাগুলি থেকে সাধারণ মানুষ নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছেন উদ্ধারকারী দলের সদস্যরা।
বার্তাবাজার/কেএ