শেরপুরের নকলায় মাদকসহ আটক ইউপি সদস্য

শেরপুর জেলার নকলা উপজেলায় এক মাদকের আসর থেকে উপজেলার টালকি ইউনিয়ন পরিষদের মেম্বার ও এক শ্রমিক নেতাকে আটক করেছে নকলা থানার পুলিশ। ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে টালকি ইউনিয়নের বাজিতবাড়ী এলাকা থেকে ইউপি সদস্য মাসুদ পারভেজ (৪০) ও শ্রমিক নেতা লালন মিয়া (৩৫) কে ১৫ পিস ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

এব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন শাহ ১৫ পিস ইয়াবাসহ এই দু’জনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর