পুরান ঢাকায় পুলিশের অভিযান, আটক ১৪

পুরান ঢাকার বংশালের সিদ্দিক বাজার এলাকার একটি সাততলা আবাসিক ভবনে মাদক ও অসামাজিক কার্যকালাপের অভিযোগে পুলিশি অভিযান চলছে। বৃহস্পতিবার রাত ৯টা থেকে এ অভিযান শুরু হয়ে চলে রাত সাড়ে ১১ পর্যন্ত।

এ অভিযানে মোট ১৪ জনকে আটক করা হয়। বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির বিষয়টি নিশ্চিত করেছেন। সম্প্রতি ঢাকার বিভিন্নস্থানে মাদক ও অসামাজিক কার্যকালাপ রোধে অভিযান চালাচ্ছে পুলিশ। এরই অংশ হিসেবে এই অভিযান। তবে এই অভিযানের বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য জানা যায়নি।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর