ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের ব্যাপারে মুখ খুললেন নূর

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মভিত্তিক রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে ডাকসু। বৃহস্পতিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ’র (ডাকসু) কার্যালয়ে তৃতীয় কার্যকরী পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এতদিন বামসংগঠনগুলোসহ বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর প্ল্যাটফর্ম পরিবেশ পরিষদ ক্যাম্পাসে ধর্মভিত্তিক রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল। এবার ডাকসু থেকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধের সিদ্ধান্তটি আসল।

এ বিষয়ে ডাকসু ভিপি নূরুল হক নূর বলেন, ডাকসু ধর্মভিত্তিক উগ্রবাদী ও মৌলবাদী ছাত্র সংগঠনের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে। যারা ধর্মকে পূঁজি করে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে দেয়। তবে ব্যাপারটি ধর্মভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের নয়।

কারণ সংবিধান অনুযায়ী সেটি আমরা পারি না। এটি একটি স্পর্শকাতর বিষয়।ভিপি আরও বলেন, সভায় সিদ্ধান্ত হয়েছে গণরুমে শিক্ষার্থীরা যে অমানবিক জীবন-যাপন করে সেটি থাকবে না। প্রয়োজনে একজনের জায়গায় দু’জন থাকবে।

আর গণরুমগুলোতে সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে হবে। প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে কিছু সিট দেয়ার বিষয়ে বলা হয়েছে। তাছাড়া সভায় ডাকসুর জিএস গোলাম রাব্বানীকে নৈতিক স্খলনের দায়ে অপসারণ ও পরীক্ষা ছাড়া ৩৪ ছাত্রলীগ নেতাকর্মীকে ব্যবসায় শিক্ষা অনুষদে ভর্তির বিষয়ে আমি কথা বলেছি। কিন্তু সংখ্যাগরিষ্ঠতার সুযোগকে কাজে লাগিয়ে ছাত্রলীগ থেকে নির্বাচিতরা বিষয়টি এড়িয়ে গেছে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর