নোয়াখালীতে সিএনজি ড্রাইভারকে পিটিয়ে জখম করল এসআই, সড়ক অবরোধ

নোয়াখালীর চৌমুহনীতে সিএনজি ড্রাইভারকে পিটিয়ে জখম করেছে বেগমগঞ্জ থানা পুলিশ সদস্য। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে চৌমুহনী ফেনী রোড সড়কের ভিআইপি পোটোকোল মেইনটেইন করতে গিয়ে সিএনজি ড্রাইভার জাহাঙ্গীর (৩০), কে পিটিয়ে জখম করে বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আশিক।

জানা যায়, চৌমুহনী ফেনী রোডের বড় পোলর উপর ড্রাইভার জাহাঙ্গীর হঠাৎ রাস্তায় যাত্রী নামাতে গিয়ে সড়কে যানজটের সৃষ্টি করে। এ সময় সড়ক খালি করতে গিয়ে এস আই আশিক তাকে আঘাত করে। এতে সে গুরুতর আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় সিএনজি শ্রমিকরা ১ ঘন্টার ও বেশি সময় ধরে সড়ক অবরোধ করে রাখে। পরে বেগমগঞ্জ থানা পুলিশ এসে আশ্বাস দিলে তখন শ্রমিকরা রাস্তা থেকে সড়ে পড়ে।

এ বিষয়ে বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন উর রশীদ চৌধুরী বলেন, এ বিষয়ে আমি শুনেছি। সন্ধ্যার পর এ বিষয়ে বৈঠক করে মীমাংসা করে দেয়া হবে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর