যশোরে এনজিও’র টাকা পরিশোধে ব্যর্থ হয়ে শ্রমিকের আত্মহত্যা

যশোর চুড়ামনকাটি দোগাছিয়া গ্রামের এক নির্মাণ শ্রমিক এনজিও’র টাকা পরিশোধে ব্যর্থ হয়ে কীটনাশক পানে আত্মহত্যা করেছেন। মৃত ব্যক্তি যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের দোবাসিয়া গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে দাউদ হোসেন(৬৫)।

পুলিশ জানান,মৃত দাউদ হোসেন বিভিন্ন এনজিও থেকে এক লাখ টাকা কিস্তি নিয়েছিলেন।সে ইমারত নির্মাণ শ্রমিকের কাজ করতেন।বিভিন্ন পাওনাদাররা প্রায় সময় তার কাছে টাকা না পেয়ে অপমান করে আসছিলো।

বৃহস্পতিবার ভোর চার টায় তিনি বাড়ির কাউকে কিছু না জানিয়ে কীটনাশক পান করেন। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক অমিত দাস তাকে মৃত ঘোষণা করেন।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর