বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ইনডেমনিটি অধ্যাদেশের বীভৎসতা সর্বসাধারণের কাছে সহজভাবে তুলে ধরার জন্য নাটকের আয়োজন করেছে ওয়ান বাংলাদেশ।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বাৃকবির শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে নাটকটি মঞ্চায়িত করা হয়।
ইনডেমনিটির বিষয়টা এখনো অনেক মানুষের কাছে ভুলভাবে উপস্থাপন করা হয়। অনেকের কাছেই এখনো অজানা ইতিহাসের এই কালো অধ্যায়টি। সারা বাংলাদেশের ১২ টি বিশ্ববিদ্যালয়ে একযোগে ২৬ সেপ্টেম্বর ‘ইনডেমনিটি’ নাটক প্রদর্শনের আয়োজন করা হয়েছে। ওয়ান বাংলাদেশ, ‘ইনডেমনিটি’ নাটকটি অন্যান্য সংগঠনের সহযোগিতায় সারা বাংলাদেশে উপস্থাপনের ব্যবস্থা করবে বলে জানা গেছে।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ আগস্ট নির্মমভাবে হত্যা করা হয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা, বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের। সেই দিনের মাত্র ৪১ দিন পর ২৬ সেপ্টেম্বর জারি করা হয় ‘ইনডেমনিটি’ বা দায়মুক্তি আইন অধ্যাদেশ। এই আইনে আরও বৈধতা দেয়া হয় ১৯৭৫ এর ১৫ আগস্ট থেকে ৯ এপ্রিল, ১৯৭৯ সাল পর্যন্ত সকল অবৈধ হত্যা, গুমের ঘটনার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যারয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো: জসিমউদ্দিন খান। এছাড়াও ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: ছোলায়মান আলী ফকির, কৃষি পরিসংখ্যান বিভাগের শিক্ষক প্রফেসর ড.মো: আমিনুল ইসলাম এবং ‘ওয়ান বাংলাদেশ’ এর ময়মনসিংহ অ লের সমন্বয়ক প্রফেসর ড. এ কে এম জাকির হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এম.কে