ধর্মভিত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত ঢাবিতে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মভিত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ডাকসুর বৈঠকে সর্বসম্মতিভাবে এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন ডাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। সভায় জিএস ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী উপস্থিত ছিলেন না।

এছাড়া সভায় ধর্মভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিষয়টি ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ও সিন্ডিকেটে তোলার প্রস্তাব করেছেন ডাকসু এজিএম সাদ্দাম হোসেন। বৈঠকে সান্ধ্যকালীন কোর্সের জন্য নিয়মিত কোর্সের জন্য ক্ষতি না হয় সেই বিষয়টি নিয়েও আলোচনা করা হয়।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর