টাঙ্গাইলে দুই মাংস বিক্রেতার ১ বছরের কারাদন্ড

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বৃহস্পতিবার দুপুরে দুর্গন্ধযুক্ত অসুস্থ্য গরু জবাই করে বাজারে নিয়ে যাওয়ার সময় দুই মাংস বিক্রেতার১ বছরের কারাদন্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

কালিহাতীর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার রহমানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, উপজেলার বল্লা মধ্য পাড়া গ্রামের মো. মেহেদী হাসানের ছেলে মো. নাসির উদ্দিন ও একই গ্রামের মৃত এখলাছ উদ্দিনের ছেলে মো. বকুল হোসেন ফাইলা।

ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার রহমান জানান, উপজেলা বাগুটিয়া বিলবর্নী এলাকায় রাস্তার মাঝখানে একটি দুর্গন্ধযুক্ত গরু জবাই করে করটিয়া বাজারে নেওয়ার সময় এলাকাবাসী প্রশাসনকে জানালে হাতে নাতে তাদেরকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় ১ বছরের কারাদন্ড ও জরিমানা করা হয়।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর