পটুয়াখালী পৌর কর্মচারী ইউনিয়নের নতুন কমিটি গঠিত

অবশেষে স্থগিতাদেশ প্রত্যাহার করে নির্বাচন পরিচালনা কমিটি পটুয়াখালী পৌর কর্মচারী ইউনিয়নের কমিটি ঘোষনা করা হয়েছে।

আজ ২৬ সেপ্টেম্বর বৃহষ্পতিবার বেলা ১১.৩০ মিনিট সময় পৌরসভা কার্যালয়ে পটুয়াখালী পৌর কর্মচারী ইউনিয়ন এর নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক পৌরসভার মেডিকেল অফিসার ডাঃ এস.এম একরামুল নাহিদ, পৌরসভার সকল কর্মচারীদের (ভোটার) উপস্থিতিতে মোঃ রহমত উল্লাহকে সভাপতি ও এবিএম রাশেদুল হাসানকে সাধারন সম্পাদক করে ১১ সদস্য বিশিস্ট পটুয়াখালী পৌর কর্মচারী ইউনিয়নের কমিটি ঘোষনা করেন।

এ কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি এস.এম কামরুন নাহার, সহ-সাধারন সম্পাদক মোঃ মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক সুমন হাওলাদার, দপ্তর সম্পাদক এম.ডি এ রহমান, কোষাধ্যক্ষ মোঃ মোনায়েম হোসেন, প্রচার সম্পাদক মুহাম্মদ সাইফুদ্দিন জুয়েল, সমাজ কল্যান সম্পাদক মেহেদী হাসান, ক্রীড়া সম্পাদক মোঃ হুমায়ুন কবির, সদস্য মোঃ রিপন মৃধা।

পৌর কর্মচারী ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির অন্য সদস্যরা হলেন সহকারী প্রকৌশলী এস.এম সোলায়মান, উপ-সহকারী প্রকৌশলী একেএম রিয়াজ উদ্দিন মজুমদার, প্রশাসনিক কর্মকর্তা ইউনুছুর রহমান, বস্তি উন্নয়ন কর্মকর্তা ভবানী শংকর ও ট্রাক হেলপার মোঃ সানু সরদার।

উক্ত নবগঠিত পৌর কর্মচারী ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ পৌরসভা নির্বাচন কালিন নির্বাচিত মেয়রের প্রতীক ‘জগ’ ও ফুল দিয়ে মেয়র মহিউদ্দিন আহম্মেদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর