পটুয়াখালীর কলাপাড়ায় নিরাপদ শিক্ষাঙ্গন, ইভটিজিং, বাল্যবিবাহ, মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদসহ যে কোন আপরাধ ও আপরাধী সম্পর্কে তথ্য দেয়ার লক্ষ্যে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরাম সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমার প্রফুল্ল মোহন মাধ্যমিক বিদ্যালয়ে কলাপাড়া থানা পুলিশ এ সভার আয়োজন করে।
উপস্থিত শিক্ষার্থীদের সামনে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন কলাপাড়া থানার ওসি (তদন্ত)মো. আসাদুর রহমান, এস আই শওকত জাহান খান, এস আই নুরুজ্জামন প্রমখ।
বক্তারা বলেন, ’তথ্য দিন-সেবা নিন’ পুলিশ জনতার সেবায় নিয়োজিত অপরাধীদের তালিকা, সকল অপরাধীদের তথ্য সংগ্রহ করে পুলিশকে দিয়ে নিরাপদ জীবনযাপন করুন। এসময় শিক্ষক শিক্ষিকাসহ কয়েকশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এম.কে