বাকৃবিতে আন্তঃঅনুষদ হ্যান্ডবল প্রতিযোগিতা-২০১৯ এর উদ্বোধনী

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আন্তঃঅনুষদ হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রশিক্ষণ বিভাগ সংলগ্ন মাঠে খেলাটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান।

ক্রীড়া প্রশিক্ষণ বিভাগ কর্তৃক আয়োজিত এ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদ থেকে ছাত্র ও ছাত্রী উভয়ের ছয়টি করে মোট বারোটি দল অংশগ্রহন করছে।

সব অনুষদের পরস্পরের সাথে একটি করে খেলার ফলাফল অনুযায়ী পয়েন্টের অধিক্য অনুসারে ফাইনালে দুটি দল নির্বাচিত হবে। উদ্বোধনী দিনে প্রথমে কৃষি অনুষদ ও মৎস বিজ্ঞান অনুষদের এবং পরে পশুপালন অনুষদ ও কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের মধ্যে খেলা হয়েছে।

আন্তঃঅনুষদ হ্যান্ডবল প্রতিযোগিতা-২০১৯। ছবি- বার্তাবাজার

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ জসিমউদ্দিন খান বলেন, ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল। পড়াশুনার পাশা পাশি সহ শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে খেলাধুলার প্রয়োজন আছে , তবে সেই সাথে অবশ্যই খেলার নিয়ম শৃঙ্খলা বজায় রাখতে হবে।

ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ ছোলায়মান আলী ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে ডীন কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. গিয়াস উদ্দিন আহমদ এবং প্রক্টর প্রফেসর ড. মোঃ আজহারুল হক।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্রীড়া বিভাগের পরিচালক প্রফেসর ড. মোঃ আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডীন, সিনিয়র শিক্ষক, কর্মকর্তা-কর্মচারিসহ বিভিন্ন অনুষদের ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর