বেনাপোলে অভিযানে ফেনসিডিল ও গাঁজাসহ আটক ৫

যশোর বেনাপোল গাজিপুর ও আমড়াখালি চেকপোস্টে পৃথক পৃথক অভিযান চালিয়ে ৯ লাখ ৭৫ হাজার হুনডির টাকা,ফেনসিডিল ও গাঁজাসহ ৫ জন ব্যক্তিকে আটক করেছে বিজিবি সদস্যরা।

আটক হুনডি ব্যবসায়ী সুমন(৩৫)বেনাপোল পোর্ট থানাধীন ছোঁট আচড়া গ্রামের আনসার আলীর ছেলে।তাকে বেনাপোল গাজীপুর থেকে আটক করা হয়।

অপর এদিকে ফিরোজা খাতুন(৩০)স্বামী আবদুস সালাম গ্রাম:-বড়আঁচড়া ও হাসিনা খাতুন(৩৫),পিতা কবির উদ্দিন গ্রাম:-গয়ড়া তাদেরকে ৫০ বোতল ফেনসিডিল এবং ৯০ গ্রাম গাঁজা সহ হাফিজুর(৩২),পিতা নুর হোসেন গ্রাম ভাগর বাগআঁচড়া ও হাবিবুর রহমান(৩৩),পিতা আমিনুর রহমান যশোর সদরের বাসিন্দা তাদেরকে আমড়াখালী চেকপোস্ট থেকে আটক করেন।

ফেনসিডিলসহ ফিরোজা খাতুন(৩০) ও হাসিনা খাতুন(৩৫)। ছবি- বার্তাবাজার

বৃহস্পতিবার(২৬ সেপ্টেম্বর)দুপুর ২টার সময় তাদেরকে আটক করা হয়।৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সেলিম রেজা জানান,গোপন সংবাদে জানতে পেরে গাজিপুর ও আমড়াখালি চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে।
গাঁজা সহ হাফিজুর(৩২)। ছবি- বার্তাবাজার

তাদের বিরুদ্ধে হুন্ডি পাচার ও মাদক মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর