বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর-এর ‘সমাজবিজ্ঞান জার্নাল’ এর ইংরেজি সংখ্যার মোড়ক উম্মোচন করা হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রকাশিত সমাজবিজ্ঞান জার্নালের মোড়ক উম্মোচন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর এবং জার্নালটির সম্পাদক প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও জার্নালটির আনুষ্ঠানিক মোড়ক উম্মোচন করেন।
অনুষ্ঠানে ভাইস-চ্যান্সেলর বলেন, বিশ্ববিদ্যালয় থেকে নিয়মিতভাবে প্রকাশিত এটি অন্যতম একটি জার্নাল। বিশ্ববিদ্যালয়ের ২১টি বিভাগসহ ৬টি অনুষদ থেকে প্রতি তিন মাসে ধারাবাহিকভাবে জানার্ল প্রকাশ করা হয়। পরে ভাইস-চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক এবং শিক্ষার্থীদের এই সকল জার্নাল সংগ্রহ ও পঠনের প্রতি আহবান জানান ।
সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. সোহেলা মুস্তারী-এর সঞ্চালনায় জার্নালটির মোড়ক উম্মোচন অনুষ্ঠানে বহিরাঙ্গন কার্যক্রম পরিচালক ও দুযোর্গ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আব্দুল্লাহ্-আল-মাহবুব, ক্যাফেটেরিয়ার সহকারী পরিচালক মো: সানজিদ ইসলাম খান, জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের সহকারী প্রশাসক মোঃ সারোয়ার আহমাদ, ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ মুশরিফুর জিলানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এর সহকারী প্রভোস্ট কাজী নেওয়াজ মোস্তফা, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মোঃ রহমতুল্লাহ এবং ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইন্সটিটিউট এর সিনিয়র সায়েন্টিফিক অফিসার ডক্টর প্রসন্নজিৎ সরকার উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ভোট অব থ্যাকস জানান ভিসি মহোদয়ের একান্ত সচিব (উপ-রেজিস্ট্রার, একাডেমিক) মোঃ আমিনুর রহমান। ‘সমাজবিজ্ঞান জার্নাল’-এর ইংরেজি সংখ্যার ভলিউম-১, নম্বর-৪ (মার্চ-২০১৯) এতে মোট পাঁচটি গবেষণা প্রবন্ধ স্থান পেয়েছে।
বার্তাবাজার/এম.কে