ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আইসিটি ডিভিশনের আইডিয়া প্রজেক্ট ও ইয়াং বাংলার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়েছে ‘স্টুডেন্ট টু স্টার্টআপ’ এর বিশ্ববিদ্যালয় পিচিং রাউন্ড।
বৃহস্পতিবার বেলা ১১টায় ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের মিলনায়তনে দেশগঠনে তরুণদের উদ্ভাবনী ভাবনা, উদ্যোগ ও স্টার্টআপকে ব্যবহার করার লক্ষে ‘আমার উদ্ভাবন, আমার স্বপ্ন’ স্লোগানে এ পিচিং অনুষ্ঠানের উদ্বোধন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী।
এসময় উপাচার্য বলেন, স্টুডেন্ট টু স্টার্টআপ যেখান থেকে আমরা ভবিষ্যৎ প্রজন্মের উদ্ভাবক তৈরি করতে পারব। আমরা উদ্যোগী উদ্যোক্তা তৈরি করতে পারব। উদ্ভাবক ক্ষমতাসম্পন্ন তরুণ প্রজন্ম তৈরি করতে পারব। যারা কেবল নিজেদেই উন্নয়নে ব্যাকুল থাকবে না, তারা তাদের সম্প্রদায়ের দেশ এবং পৃথিবীর উন্নয়নে সম্পৃক্ত থাকবে।
ইয়ং বাংলা ইবি শাখার ব্রান্ড এম্বাসেডর মারিয়া তানজিম এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা এবং প্রক্টরের দায়িত্ব প্রাপ্ত অধ্যাপক পরেশ চন্দ্র বর্ম্মন, আইজিইএ এর সহযোগী ব্যাবস্থাপক মোঃ আনিসুর রহমান, স্টুডেন্ট স্টার্টাপের সমন্বয়ক আশিকুর রহমান রূপক, বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং বিভাগের প্রভাষক উম্মে সালমা রুমা এবং গণিত বিভাগের প্রভাষক শামিমা নাসরিন প্রমুখ।
আয়োজক সূত্রে জানা যায় এবার ইবিতে ১১০টি দল রেজিষ্ট্রেশন করেছে সবগুলো দলের সাক্ষাৎকার শেষ হলে ফল ঘোষণা হবে চূড়ান্ত ভাবে বাছাইকৃতদের নিয়ে ঢাকায় বুট ক্যাম্প অনুষ্ঠিত হবে।
বার্তাবাজার/এম.কে