নিয়ামতপুরে আশ্রয়ণ-২ প্রকল্পের বাড়ি পেয়ে স্বস্তিতে গৃহহীনরা

নওগাঁর নিয়ামতপুরে ২০১৭-১৮ অর্থ বছরে জমি আছে ঘর নেই আশ্রয়ন-২ প্রকল্পের আওয়াতায় উপজেলায় ১৪৪টি ঘর বরাদ্দ আসে। এরপর ঘর পাওয়ার জন্য উপজেলার প্রায় ৫শ’ লোকের আবেদন থেকে যাচাই বাচাই শেষে উপজেলা প্রশাসন ঘরগুলো সঠিক ভাবে তদারকি ও নির্মাণ করে বুঝে দেন সমাজের অসহায় লোকদের মাঝে।

বিনা খরচে বাড়ি পেয়ে খুশি গৃহহীনরা। এলাকার হত দরিদ্ররা আবারো জমি আছে ঘর নেই প্রকল্পের ঘর বরাদ্দের জন্য দাবি জানিয়েছে সরকারের কাছে। নওগাঁর নিয়ামতপুর উপজেলার প্রত্যন্ত কানইল গ্রামের দরিদ্র ক্ষুদ্রনৃগোষ্ঠী অতুল দাসের জমি থাকলেও ঘর করতে পারেননি।

তিনি স্ত্রী, ছেলে মেয়েসহ পাঁচ জনকে নিয়ে মাটির একটি কুঁড়ে ঘরে জরাজীর্ণ বসবাস করতেন। বর্ষাকালে ঘরের মধ্যে বৃষ্টি পরে কাদা হতো। আশ্রয়ন-২ প্রকল্পের আওয়াতায় সরকার থেকে একটি ঘর পেয়ে তাদের জীবন পালটে গিয়েছে বলে জানালো অতুল দাসের মেয়ে স্কুল পড়–য়া নবনিতা দাস।

শুধু অতুল দাস নয় এই রকম সুবিধাভোগী দরিদ্র অসহায় পরিবারের লোকজনই বললেন, সরকারের উপহার হিসেবে এই আশ্রয়ন প্রকল্পের ঘর পেয়ে তারা পরিবার-পরিজন নিয়ে মাথা গোঁজার ঠাঁই পেয়ে খুশি হয়েছেন। নওগাঁ নিয়ামতপুরের উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, জমি আছে ঘর নেই আশ্রয়ন-২ প্রকল্পের ঘর পাবার জন্য উপজেলার প্রায় ৫‘শ লোকের আবেদন করেন।

তাদের মধ্যে থেকে যাচাই বাচাই শেষে ১৪৪টি পরিবারের মধ্যে ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। নওগাঁ নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়া মারীয়া পেরেরা বলেন, ঘর না পাওয়া ব্যক্তিদের তালিকা আবারো সরকারের উধ্বর্তন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। স্থানীয় প্রশাসন মনে করছেন, দ্রুত ঘর বরাদ্দ আসবে। ঘর বরাদ্দ এলেই যারা ঘর পান নাই তদের ঘরের ব্যবস্থা করে দেওয়া হবে।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর