নওগাঁয় ডিবির অভিযানে ইয়াবা-হিরোইনসহ গ্রেফতার-২

নওগাঁর বদলগাছী উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ১০০ পিচ ইয়াবা ও ৪৭ গ্রাম হিরোইন সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গেয়েন্দা (ডিবি) পুলিশ।

গত বুধবার দিবাগত রাত ১১ টায় জেলার বদলগাছী উপজেলার কোলা পশ্চিমপাড়া গ্রাম থেকে ১০০ পিচ ইয়াবা ও ৩৫ গ্রাম হিরোইনসহ টাইগার হোসেন (৩৫) কে এবং অপর দিকে একই দিন রাত ১ টায় নিজ বসত বাড়ী থেকে ১২ গ্রাম হিরোইনসহ উজ্জল হোসেন (৪২) কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ীরা হলেন, বদলগাছী উপজেলার কোলা পশ্চিমপাড়া গ্রামের সেলিম হোসেনের ছেলে টাইগার হোসেন এবং একই এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে উজ্জল হোসেন।

ডিবির এসআই মিজানুর রহমান মিজানের নের্তৃত্বে উভয় অভিযান পরিচালনা করা হয়। এব্যাপারে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর