শেরপুরে ডিবি পুলিশের অভিযান, মাদক ব্যবসায়ী গ্রেফতার

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার কোয়ারী রোড এলাকা থেকে ২৫ সেপ্টেম্বর বুধবার রাত ১১টার দিকে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ জাহিদুল ইসলাম ওরফে জাহিদ (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে। ধৃত মাদক ব্যবসায়ী জাহিদ ঝিনাইগাতী উপজেলার কাংশা গ্রামের আঃ রহিমের ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, এক গোপন সংবাদের ভিত্তিতে ডিবির উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম, এএসআই মোঃ হাবিবুর রহমান চকদার ও মনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ বুধবার রাতে ঝিনাইগাতী উপজেলার কোয়ারী রোড এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী জাহিদকে আটক করে। এসময় তার দেহ তল্লাশী করে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের বিষয়টি ডিবির (ওসি) মোঃ মোখলেছুর রহমান নিশ্চিত করেছেন।

এব্যাপারে ঝিনাইগাতী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ধৃতমাদক ব্যবসায়ীকে বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করেছে ডিবি পুলিশ।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর