শিক্ষার্থীদের উপর হামলা এবং প্রশাসনে দায়িত্ব অবহেলার প্রতিবাদে এবার পদত্যাগ করলেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সহকারী প্রক্টর ড. মোঃ তরিকুল ইসলাম।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে তিনি পদত্যাগ করেন।
উক্ত পদত্যাগ পত্রে তিনি আরও উল্লেখ করেন, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রশাসন বিরোধী অহিংস আন্দোলনের সময় শিক্ষার্থীদের উপর বহিরাগত সন্ত্রাসীরা অন্যায়ভাবে হামলা চালালে ২০ জনের অধিক শিক্ষার্থী আহত হয় যার মধ্যে আমার বিভাগের ২ জন শিক্ষার্থীও রয়েছে৷
কিন্তু অত্যন্ত দুঃখ-ভারাক্রান্ত মনে জানাচ্ছি যে উক্ত অহিংস শিক্ষার্থী আন্দোলনের সময় অত্র বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্তৃপক্ষ কোন রকম কার্যকরি পদক্ষেপ নেয়নি বরং ছাত্রদের উপর বহিরাগতদের লেলিয়ে দিয়েছেন বলে অভিযোগ রয়েছে ৷
এর আগে একই কারনে ২১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দেন (বশেমুরবিপ্রবি) সহকারী প্রক্টর মোঃ হুমায়ুন কবির।
বার্তাবাজার/এম.কে