‘গঙ্গার পানি খেলে গর্ভবতী নারীদের ‘সিজার’ করতে হবে না’

বিজ্ঞানের জয়জয়কর দিনে এখনও কুসংস্কার লক্ষনীয়। বিশেষ করে চোখে পড়ার মতো কুসংস্কারের দেখা মিলে ভারতে। কিছুদিন আগে বিজেপির একজন সাংসদ দাবি করেছিলেন, গোমূত্রে ক্যান্সার সেরে যায়। তা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। এবার বিজেপির আরেক নেতা দাবি করলেন, গঙ্গার পানি খেলে সিজার করতে হবে না গর্ভবতী নারীদের।

এ মন্তব্য করে চরম সমালোচনার মুখে পড়েছেন ভারতের উত্তরাখন্ডের বিজেপি প্রধান ও সাংসদ অজয় ভট্ট।

তবে তিনি দাবি করেন, গঙ্গা নদীতে থাকা পাথর ঘষে তা নদীর পানিতে মিশিয়ে গর্ভবতী নারীদের খাওয়ালে সিজারিয়ান ডেলিভারি করা লাগবে না।

লোকসভায় সেন্ট্রাল কাউন্সিল অ্যামেন্ডমেন্ট (হোমিয়োপ্যাথি) বিলের বিষয়ে কথা বলার সময় উত্তরাখণ্ডের সাংসদ ভট্ট দাবি করেন, গঙ্গার পাথর ঘষে, তা নদীর পানির সঙ্গে মিশিয়ে গর্ভবতী নারীদের এক কাপ করে খাওয়ান। গর্ভাবস্থায় কোনো জটিলতাও আসবে না। আর সিজারিয়ান ডেলিভারি করানোর প্রয়োজনও পড়বে না।

অজয় ভট্ট আরো দাবি করেন, গঙ্গার তলা থেকে পাথর তুলে যদি সাপে কামড়ানো অঙ্গে ঘষা যায়, তাহলে নাকি বিষ চলে গিয়ে প্রাণে বেঁচে যাবেন আক্রান্ত ব্যক্তি।

অজয় ভট্টের এমন যুক্তির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন ভারতের চিকিৎসকরাও।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর