খালেদা জিয়ার মুক্তির দাবীতে ফেনীতে শ্রমিক দলের মানববন্ধন

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে ফেনী জেলা শ্রমিক দলের আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে শহরের ট্রাংক রোডে আয়োজিত মানববন্ধনে জেলা শ্রমিক দলের সভাপতি আবদুর রাজ্জাকের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস মীর বর্তন,যুগ্ম সাধারণ সম্পাদক মো: হাবিবুর রহমান ভূঁঞা, পৌর শ্রমিক দলের সভাপতি আবুল বসর,সহ-সভাপতি আল আমিন সরকার,সাধারণ সম্পাদক মো: হানিফ,দাগনভূঁঞা উপজেলা শ্রমিক দলের সভাপতি কামাল হাজারী, সাধারণ সম্পাদক আলেক উল্ল্যাহ,বিসিক সভাপতি মো: মোস্তফা,পরশুরাম উপজেলা শ্রমিক দলের সভাপতি আতিক উল্ল্যাহ,সাধারণ সম্পাদক মো: আলমগীর, ছাগলনাইয়া উপজেলা শ্রমিক দলের সভাপতি মুন্সি শহিদ উল্ল্যাহ,সোনাগাজী উপজেলা শ্রমিক দলের সভাপতি নুরুল হুদা,ফুলগাজী উপজেলা শ্রমিক দলের সভাপতি মো: মনির,সাংগঠনিক সম্পাদক মো: শহিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বেগম খালেদা জিয়ার সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে তাঁকে মুক্তি দেয়ার জোর দাবী জানান।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর