রোহিঙ্গাদের এনআইডি কেলেঙ্কারিতে জড়িত নির্বাচন কমিশনের দুই কর্মী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তারা হলেন, ইসির প্রযুক্তি বিশেষজ্ঞ শাহনূর এবং প্রকল্প কর্মচারী মোস্তফা ফারুক। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দীনের আদালতে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তারা।
এর আগে কড়া পাহারায় তাদের আদালতে হাজির করে কাউন্টার টেরোরিজম ইউনিট। সোমবার বিকালে ঢাকার আগারগাঁও নির্বাচন ভবন থেকে শাহানুরকে আটক করা হয়। শাহানুর মিয়া ইসির প্রধান কার্যালয়ের এনআইডি অনুবিভাগের টেকনিক্যাল এক্সপার্ট কর্মকর্তা। আর মোস্তফা ফারুককে বৃহস্পতিবার রাতে চট্টগ্রামে ল্যাপটপসহ তার বাসা থেকে আটক করা হয়।
বার্তাবাজার/ডব্লিওএস